Trending Now

পাটকেলঘাটায় বিএনপি’র আনন্দ মিছিল

Date:

পাটকেলঘাটা প্রতিনিধি : ২০০৪ সালের ২১ শে আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী  শেখ হাসিনার  সভাস্থলে  গ্রেনেড হামলার ঘটনায় বি  এন পির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান সহ ঐ সময়  ১৯ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়। 

সে সময় আদালত বি এন পির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজ্জামান বাবর সহ আসামীদের মৃত্যু দন্ড প্রদান করেন।  দীর্ঘ  ২০ বছর পর হাইকোর্টের   একটি  বেঞ্চ তারেক রহমান সহ সকল  আসামীদের বেকসুর খালাস প্রদান করেন। 

 এ ঘটনায় মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকাল ৪ টায় পাটকেলঘাটা  থান‌‌ার   ৫ টি ইউনিয়নের উদ্যোগে  বি এন পির  পক্ষ থেকে  একটি আনন্দ মিছিল  বের করে। মিছিল টি পাটকেলঘাটা  হাইস্কুল থেকে শুরু করে  বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিল টি পাটকেলঘাটা  পাচরাস্তা মোড়ে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন তালা উপজেলা বি এন পির সভাপতি মৃনাল কান্তি রায়  সাধারন সম্পাদক অধ্যাক্ষ শফিকুল ইসলাম, সহ সভাপতি  কুমিরা ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা   যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ধানধিয়া ইউনিয়নের চেয়ারম্যান  মোঃ জাহাঙ্গীর হোসেন  নগরঘাটা ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরুলিযা ইউনিয়নের  বি এন পির  সভাপতি  রাশেদুল হক রাজু  বি এন পি উপজেলা সহ সাধারন সম্পাদক  হাফিজুর রহমান হাফিজ  জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক  আলি হোসেন   উপজেলা যুবদলের  সদস্য সচিব  মোস্তফা  হোসেন মন্টু সহ বি এন পির  বিভিন্ন  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...