Trending Now

পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার

Date:

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংলাপ

তিনটি মন্ত্রণালয় এবং দুটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে পদোন্নতি পেয়ে নিয়োগ পেয়েছেন জিয়াউল হক, যিনি এতদিন একই বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন জেসমিন নাহার। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

এছাড়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব পদে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ সংক্রান্ত নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...