Trending Now

ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ১৪৫.৩৬ শতাংশ

Date:

সংলাপ ডেস্ক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে। বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৫ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (২.৩৮) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৯৭) টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে (১.৪১) টাকা বা ১৪৫.৩৬ শতাংশ।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (৭.১৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ঋণাত্মক এনওসিএফপিএস ছিল (২.২২) টাকা।

গত ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪.৯২ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...