Trending Now

ন্যাশনাল ব্যাংকের এমডি হচ্ছেন আদিল চৌধুরী

Date:

সংলাপ প্রতিবেদক

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পাচ্ছেন ব্যাংক এশিয়ার সাবেক কর্মকর্তা আরিফ বিল্লাহ আদিল চৌধুরী।

বাংলাদেশ ব্যাংক তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগে সায় দিয়েছে বলে ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আদিল চৌধুরী এর আগে ব্যাংক এশিয়ায় এমডির দায়িত্ব পালন করেন। একই পদ নিয়ে আগামী মাসে তিনি যোগ দিচ্ছেন ন্যাশনাল ব্যাংকে। তার মেয়াদ হবে ২০২৮ সালের জুন পর্যন্ত।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদিল চৌধুরীকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী মাসে (জুলাই) যোগ দেবেন।”

আদিল চৌধুরী ২০২০ সালের অগাস্টে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দেন। এরপর তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।

একই ব্যাংকে তিনি এমডি পদে বসেন ২০২২ সালের নভেম্বরে। তবে আট মাসের মাথায় ২০২৩ সালের জুলাইয়ে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

এদিকে চলতি বছরের জানুয়ারিতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরে দাঁড়ান তৌহিদুল আলম খান। তার সঙ্গে পদত্যাগ করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল মতিনও।

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) এমডি পদে চলতি দায়িত্ব পালন করছেন ইমরান আহমেদ।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কাগুজে বিল সৃষ্টি করে ঋণের ৪৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়। আসামি করা হয় দীর্ঘদিন ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা সিকদার পরিবারের কয়েক সদস্যকে।

সিকদার পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের জেরে ২০২৩ সালের ডিসেম্বরে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ ফারহাত আনোয়ারকে। তার সময়ে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ও ইউসিবির সঙ্গে এনবিএলকে একীভূত করার আলোচনা শুরু হয়।

কিন্তু ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে সেই আলোচনা আর এগোয়নি। এর মধ্যে ঋণ জালিয়াতি ও অনিয়মে ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটে পড়ে।

অগাস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ব্যাংক যখন ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়, তার আগ পর্যন্ত পর্ষদের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের হাতে।

পরে এ ব্যাংকের পুরনো উদ্যোক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...