Trending Now

নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

Date:

ক্রিড়া ডেস্ক : নেপালকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ বুধবার (২৮ আগস্ট) বিকেলে নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা জিতে নেয় মারুফুল হকের শিষ্যরা।

যুব সাফে এটা বাংলাদেশের প্রথম শিরোপা। এর আগে ২০২২ আসরের ফাইনালে ভারতের কাছে অতিরিক্ত সময়ে ৫-২ গোলে হেরে রানার্স-আপ হয়েছিল। এবার সেই ভারতকে সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে আসে বাংলাদেশ। আর গ্রুপপর্বে স্বাগতিক নেপালের কাছে হারলেও তাদের হারিয়েই প্রথম শিরোপা শোকেসে তোলে রাব্বি-আসাদুল-মিরাজুলরা।

ফাইনালে প্রথম গোলের দেখা পেতে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ৪৫+১ মিনিটের মাথায় প্রথম গোল হয়। এ সময় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। আর ফ্রি কিক থেকে সরাসরি গোল করেন মিরাজুল। তাতে এগিয়ে যায় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...