Trending Now

নেত্রকোনা গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে পূর্ণিমা সরকার (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোছাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের রূপণ সরকারের মেয়ে ও স্থানীয় পূর্বধলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, পূর্ণিমা পুজা উপলক্ষে দুইদিন আগে তার বড়ভাইয়ের কাছে ৩হাজার টাকা চেয়েছিলেন। এ নিয়ে পরিবারের সাথে তার মান অভিমান চলছিল। বুধবার সকালে পূর্ণিমা প্রতিদিনের ন্যায় পরিবারের সাথে খাবার খেয়ে নিজ ঘরে তার কক্ষে চলে যান। কিছুক্ষণ পর তার মা দেখতে পান ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে তার মেয়ে।

তাৎক্ষলিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ নিহতের পরিবারের লোকজন এসেছিলেন ময়না তদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য । ইতোমধ্যে সমন্বয়কসহ নিহতের পরিবারের লোকজন জেলা প্রশাসকের কাছে গিয়েছেন। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা গহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...