Trending Now

নেত্রকোনায় ধর্ম নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা: ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিমূলক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় খালিয়াজুরীর মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জানা গেছে, গত ৮ আগস্ট সজল দাস তার ফেসবুক আইডিতে মসজিদ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও স্বাগত সরকার শুভ তার ফেসবুক আইডিতে দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করেই খালিয়াজুরীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম খালিয়াজুরী শাখার আমির মুফতি এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক নোমানীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- নির্বাহী আমির মুফতি ইজাজুল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, সহ-সভাপতি হযরত মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিয়াজুরী শাখার সভাপতি মোস্তাকিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ হামিদী প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...