Trending Now

নেত্রকোণায় রবি মৌসুমে ২৮হাজার ৩শ’ ৫২ হেক্টর জমিতে গম-সরিষাসহ বিভিন্ন ফসল আবাদের লক্ষ্যমাত্রা

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা : নেত্রকোণক জেলায় রবি মৌসুমে ২৮ হাজার ৩৫২ হেক্টর জমিতে শাক সবজি, গম, আলু এবং বিভিন্ন জাতের ডালসহ অন্যান্য কৃষিজাত ফসল আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ সমস্ত আবাদকৃত জমি থেকে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২০৭ টন।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবি মৌসুমে যে সমস্ত ফসল আবাদ করা হবে তার মধ্যে রয়েছে ৭৩৬ হেক্টর জমিতে গম, ৪৯১ হেক্টর জমিতে ভূট্টা, ২৪০৮ হেক্টর জমিতে আলু, ৭৪৭৫ হেক্টর জমিতে সব্জি, ১৩,১৫১ হেক্টর জমিতে সরিষা, ৪৬০ হেক্টর জমিতে চীনা বাদাম, ৫৮২ হেক্টর জমিতে মসুর ডালসহ বিভিন্ন জাতের ডাল, ৪৭৬ হেক্টর জমিতে পেঁয়াজ, ৪০৭ হেক্টর জমিতে রসুন এবং ১৫০১ হেক্টর জমিতে কাচা মরিচ।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুজ্জামান বলেন, এবার প্রতিটি ফসলের আবাদি জমির পরিমাণ গত মৌসুমের চেয়ে বেড়েছে। বিশেষ করে গম, আলু, সব্জি এবং মরিচ আবাদের জমি বেড়েছে। এবছর জেলায় বন্যা না হওয়ায় এবং গত বছর ভালো ফলন হওয়ায় এবার কৃষকরা আবাদ বাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে নেত্রকোণা সদর উপজেলা কয়েকটি গ্রাম এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকরা আগাম জাতের লাউ, বিভিন্ন জাতের শাক এবং সব্জির আবাদ শুরু করেছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় নেত্রকোণায় প্রচুর পরিমান জমিতে ইক্ষুর চাষ হতো।

কিন্তু এখন একেবারে কমে গেছে। এবার মাত্র ৯ হেক্টর জমিতে ইক্ষুর আবাদ হচ্ছে। এব্যাপারে কৃষি বিভাগ জানায়, এখানে কোন চিনির মিল না থাকায় এবং ইক্ষু আবাদে কৃষকরা লাভবান হয় না বলেই তারা তা চাষ করে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...