Trending Now

নেত্রকোণায় টাকা জমা দিয়েও পরীক্ষা দিতে পারেনি এক শিক্ষার্থী

Date:

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষের অনিয়ম ও জালিয়াতির কারণে ফরম পুরনের টাকা জমা দিয়েও ২০২৪ সালের উচ্ছ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি এক শিক্ষার্থী।

শিক্ষার্থী রিয়াদ জানায়, ২০২৩ সালে উচ্ছ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ে অকৃতকার্য হয়। ২০২৪ সালে পরীক্ষায় ফরম পুরনের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দুই বিষয় পরীক্ষা জন্য ১৬২৫ টাকা রিসিটের মাধ্যমে পরিশোধ করে। পরীক্ষার আগের দিন প্রবেশ পত্র নিতে এসে জানতে পারে তার কোন প্রবেশ পত্র নেই, পরে জানতে পারে তার ফরম পুরণ করেনি আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে গেলে গেইটে তাকে আটকে দেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন শিক্ষার্থী রিয়াদ। এ ঘটনার সাথে জরিতদের শাস্তিসহ পরীক্ষায় অংশ গ্রহণের দাবি জানায় ভোক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

শিক্ষার্থীর বাবা জসিম উদ্দিন বলেন, আমি কষ্ট করে টাকা সংগ্রহ করে ছেলের ফরম পুরণের টাকা দিয়েছি। আবু আব্বাস কলেজের কর্তৃপক্ষ ফরম পুরন না করে আমার ছেলের জীবণ থেকে একটি বছর কেড়ে নিয়েছে। আমি সরকারের কাছে এর বিচার চাই। নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজণীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...