Trending Now

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সমুদ্রে নামবেন জেলেরা

Date:

সংলাপ প্রতিবেদক : আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরার উপর সরকারের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা। শুক্রবার ৩ নভেম্বর রাত ১২টা থেকে নদী ও সাগরে মাছ ধরা শুরু করবেন জেলেরা। এখন মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশের বাধাহীন প্রজননে নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষণা করে সরকার। এসময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা সফল করতে সাগর ও নদীতে ব্যাপক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা শেষে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাবেন বলে আশা ব্যক্ত করেছেন মৎস্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার ২ নভেম্বর সরেজমিনে ঘুরে দেখা যায়, মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা রয়েছে বেশ কিছু মাছ ধরার ট্রলার। এসব ট্রলারে কেউ তুলছেন জাল, কেউ তুলছেন তেল, কেউবা আবার তুলছেন বরফ। অনেকে আবার মেরামত শেষে নদীতে নামাচ্ছেন ট্রলার। সাগরে যাত্রার উদ্দেশ্যে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিবন্ধিত সকল জেলে প্রণোদনা পেয়েছে। এছাড়া, নিষেধাজ্ঞা সফল করতে নৌবাহিনী, কোষ্টগার্ড ও পুলিশসহ মৎস্য বিভাগ সাগর ও নদীতে প্রতিদিন অভিযান চালিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি জেলেরা প্রচুর মাছ পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...