Trending Now

নির্বাচনের দিন নিষিদ্ধ যেসব যানবাহন

Date:

বিশেষ প্রতিবেদন : ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে ৭ জানুয়ারি ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার ও রিকশা চলবে। তবে মোটরসাইকেল, মিনিবাস ও স্টিমশিপ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেট কারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।

অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।’
জননিরাপত্তা বিভাগের সচিব বলেন, ‘নির্বাচনে যানবাহন চলাচলে যেসব কঠোরতা ছিল, তা এবার আমরা নির্বাচন কমিশনারের মতামত নিয়ে কিছুটা শিথিল করা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তাঁর একটি যানবাহন প্রয়োজন হয়। যেসব যানবাহনগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয়, সেগুলোর চলাচলের বৈধতা দেওয়া হয়েছে।’ এই সংক্রান্ত সার্কুলারও দ্রুত পাওয়া যাবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...