Trending Now

নিজ জন্ম ভূমিকে রক্ষায় স্থানীয়দের বাঁধার সম্মূখীন ভূমি দস্যুদের ড্রেজার ও বলগেট!!

Date:

নাছির উদ্দিন সুজন, সিনিঃ রিপোর্টারঃ

নদী ঘেষা মানুষের জন্মই যেন অভিষাপ! রাজধানী ঢাকার অদুরবর্তী এলাকা মুন্সীগঞ্জ জেলার চরঝাপ্টা গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ এটাই মনে করছেন। বিগত সময়গুলোতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে যাযাবরের মতো এ কুল থেকে ওকুলে বসবাস করে পরিচয়হীন ভাবে কোন রকম জীবন-যাপন করছেন। এ যেন মগের মুল্লুক যে যখন আসবে তারই কুনজর পড়বে এই এলাকার খেটে খাওয়া মানুষের শেষ সম্বল ভিটে মাটিতে। এই বালু উত্তোলন মহলের লীজ একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয় প্রভাবশালীদের সাথে নিয়ে করা হয়েছে যাতে কেউ এর বিরুদ্ধে কথা না বলতে পারে এমনটিই স্থানীয়দের মাধ্যমে জানা গেছে তারা আরো জানিয়েছেন উপর মহলের বড় বড় নেতা কর্মীদেরও আশির্বাদ রয়েছে এই মহলের উপর। তাই এলাকাবাসী মুখ বুঝে সবকিছুই সহ্য করতে হচ্ছে। বিগত সময়ে এই মহলকে ঘিরে নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে কয়েকটি মার্ডারও হয়েছে। যা স্থানীয় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা চলমান। তারপরও তারা ক্ষ্যান্ত হননি। এর কি কখনো কোন সুরাহা হবে না? আজীবনই গরীবদের পেটে লাত্থিই পড়বে!! এর একটা বিহীত হওয়া দরকার বলে এলাকার সাধারন মানুষ মনে করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের প্রতি এর প্রতিকারের ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রবাসী মোশারফ হোসেন মিঝি সহ আরো অনেকে যাদের আহ্বানের সাড়া দিয়ে আজ সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় নারী পুরুষ, বয় বৃদ্ধ সকলেই ঝাঁপিয়ে পড়েন ভূমি দস্যুদের ঐ সমস্ত ড্রেজারের উপর এবং পরবতীর্তে আসে পাশের সকল গ্রামের মানুষকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করার জন্য জোড়ালো আহ্বান করা হয়েছে। দ্রুতই এর প্রতিকার না করলে চরঝাপ্টা গ্রাম সহ আশে পাশের প্রায় ১০ টি গ্রামের কয়েক হাজার একর কৃষি ভূমি বিলীন হয়ে যেতে পারে নদী গর্ভে এমনটাই বিশেষজ্ঞদের মতামত। তাই এলাকাবাসীর একটাই দাবী জেলা প্রশাসকের বরাবর তাদেরকে যেন ভিটে মাটি হারাতে না হয়। তার একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সর্বস্তরের প্রবাসী সহ খেঁটে খাওয়া মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...