Trending Now

নিজের নামে গরুর নাম, জায়েদ খান বললেন ‘সমস্যা নেই’

Date:

বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। এরই মধ্যে জমে উঠেছে পশু বিক্রির হাট। পশুর হাট কিংবা ফার্মগুলোতে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে হালের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের নামের সঙ্গে মিল রেখে গরুর নামকরণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জায়েদ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম করতে চায়, লাভবান হয়, তাহলে করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

এ সময় জায়েদ বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।

জায়েদ অভিনীত সর্বশেষ ‘সোনার চর’ সিনেমা মুক্তি পায়। জাহিদ হাসান পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...