নিজস্ব প্রতিবেদক
গতকাল মঙ্গলবার রাজধানীর জনমানবহীন মিরপুর বেরি বাধেঁ ফুলপুর তারাকান্দার আওয়ামী লীগের ফ্যাসিস্ট সাবেক এমপি শরীফ আহম্মদের নামে দশ বার জন একটি জটিকা মিছিল করে। এ সময় মিছিলকারীরা মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত দেখা যায়। আবার কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত থাকে। ক্ষণিকের এ মিছিলে আশপাশে কাউকে দেখা যায়নি।
অনুসন্ধানে জানা গেছে এ ধরনের কোন মিছিল ফুলপুর তারাকান্দায় অনুষ্ঠিত হয়নি। ঢাকার মিরপুর বেড়ি বাঁধ এলাকায় অনুষ্ঠিত মিছিলটি ফুলপুর তারাকান্দার বলে প্রচার করা হচ্ছে।
নিজ এলাকায় কোন ধরনের রাজনৈতিক তৎপরতা করতে না পারায় নিজের ব্যর্থতা ঢাকার জন্য প্রতারণা আশ্রয় নিয়েছেন। এর আগেও তিনি একাধিকবার এ ধরনের নাটক করেছেন। এ বিষয়ে তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
নিজের এলাকায় না পেরে ঢাকার মিরপুর বেঁড়ি বাঁধে মিছিল করালেন আওয়ামী লীগ নেতা
Date:



