Trending Now

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের আগে পাল্টাপাল্টি অবস্থান

Date:

সংলাপ ডেস্ক

ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার কমিটি দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন আরেকপক্ষ।

এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে তাদের মধ্যে কিছুটা হাতাহাতিও হয়।

বুধবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করার কথা ছিল। তবে বিকাল সাড়ে ৫টার সময়ও তা হননি।

রিফাত রশিদকে নতুন দলে না রাখার গুঞ্জনে একদলের স্লোগান ছিল ‘রিফাত রশিদের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’।

বিপরীতে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উত্তরায় বৈষম্য মানি না মানব না’ স্লোগান ছিল অন্যপক্ষের।

মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি এখনও দেয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিফাত রশিদের ভূমিকা আপনারা সবাই জানেন। তাকে বাদ দিয়ে যদি কোন কমিটি হয় তা কখনও আমাদের ম্যান্ডেট নিয়ে হতে পারে না।”

বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েকদিনে উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের নামে কয়েকজন কিছু বেআইনি কাজ করেছে। তারাই এখন এখানে এসে স্লোগান ধরেছে।”

গত ১৯ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রিফাত রশীদ বলেছিলেন, যারা সংগঠনটির মধ্যে থেকে নতুন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চান, তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...