Trending Now

ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য ক্লোজড

Date:

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী অভিযোগ করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ওই কনস্টেবলকে ক্লোজড করেন।

পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ডে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনসহ এলাকাবাসী। অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অবস্থায় কনস্টেবলকে ক্লোজড করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

জানা যায়, বিরল উপজেলার জগতপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই এলাকার একজন গৃহবধূ।

স্থানীয়রা জানিয়েছেন, দুই সন্তানের জননী ঐ নারী একটি মাদ্রাসায় রান্নার কাজ করতেন। পাশেই পুলিশ ফাঁড়ির কনস্টেবল চাকরি সুবাদে সোহেল রানা ওই এলাকায় থাকাকালীন তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়। ওই কনস্টেবল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় এক বছর ধরে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। একাধিকবার তাকে বিয়ের জন্য চাপ দিলে সে পাশ কাটিয়ে যায়। শনিবার রাতে ওই নারী ফাঁড়িতে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দিলে কনস্টেবল সোহেল রানা তাকে আঘাত করে কৌশলে পালিয়ে যায়। পরে সেই রাতেই ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা বলেন, এ ঘটনায় পুলিশ কনস্টেবল সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোহেল রানাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।  সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...