Trending Now

দ্বিতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

Date:

সংলাপ ডেস্ক

তেহরানের পরমাণু লক্ষ্য নিয়ে কয়েক দশকের অচলাবস্থা নিরসনে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।

শনিবার রোমে এ বৈঠক হতে যাচ্ছে বলে খবর দিয়েছে রয়টার্স।

ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ পরোক্ষ আলোচনা করবেন। সপ্তাহ খানেক আগে মাস্কটে প্রথম দফা আলোচনা হয়েছে, যাকে গঠনমূলক বলছে উভয়পক্ষই।

রয়টার্স লিখেছে, শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে কিছু ইরানি কর্মকর্তা ধারণা করার পর তেহরান দ্রুত চুক্তির প্রত্যাশা করছে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ সপ্তাহে বলেছেন, তিনি ‘অতিরিক্ত আশাবাদী বা হতাশাবাদী নন’।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, “পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখার পক্ষে আমি। তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আমি চাই ইরান হোক মহান, সমৃদ্ধশালী ও অসাধারণ।”

২০১৫ সালে ইরান ও ছয় শক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে বাতিল করেন। পাশাপাশি তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ফেরান। ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কথা বলে আসছেন।

ওয়াশিংটন চাইছে, ইরান অতি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করুক, যা পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে উৎপাদন করা হচ্ছে বলে তারা বিশ্বাস করে।

তেহরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ৷ তারা বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে ২০১৮ সালের মতো ওয়াশিংটন যে আর পিছু হটবে না, তার নিশ্চয়তা চায় তারা৷

রয়টার্স লিখেছে, ২০১৯ সাল থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নে ২০১৫ সালের চুক্তিকে উপেক্ষা করার পাশাপাশি অনেক বেশি পরিমাণ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে। বেসামরিক জ্বালানি কর্মসূচির জন্য প্রয়োজনের তুলনায় ওই মজুদ অনেক বেশি বলে পশ্চিমারা বিশ্বাস করে।

ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরানের অপরিবর্তনীয় শর্তের মধ্যে রয়েছে- কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজগুলো অপসারণে সম্মতি না দেওয়া, সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করা এবং ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত মাত্রার নিচে ইউরেনিয়ামের মজুত কমিয়ে না আনা। ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করতে রাজি নয় ইরান।

রয়টার্স লিখেছে, তেহরান ও ওয়াশিংটন উভয়েই কূটনীতি চালিয়ে যাওয়ার কথা বললেও দুই দশকেরও বেশি সময় ধরে চলে আসা বিরোধের বিষয়ে তাদের মধ্যে এখনো বিস্তর ব্যবধান রয়েছে।

উইটকফ ও আরাকচি গত সপ্তাহে প্রথম দফার বৈঠক শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন। তবে ২০১৫ সাল থেকে দুই দেশের কর্মকর্তারা সরাসরি আলোচনা করেননি এবং ইরান বলেছে যে, রোমের আলোচনাও ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে।

ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তির একটি পক্ষ রাশিয়া এখন ‘সহায়তা, মধ্যস্থতা এবং যেকোনো ভূমিকা পালনের’ প্রস্তাব দিয়েছে, যা ইরান ও যুক্তরাষ্ট্রের জন্য উপকারী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...