Trending Now

দেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে বিদেশিদের

Date:

বিশেষ প্রতিবেদন : বিদেশে বাংলাদেশিদের খরচ কমেছে ক্রেডিট কার্ডে। অন্যদিকে বাংলাদেশে বিদেশিদেরও ক্রেডিট কার্ডে খরচ কমেছে। ডলারের নগদ বিনিময়ে খরচ বেশি আর ক্রেডিট কার্ডে খরচ কম। আর এ কারণে ক্রেডিট কার্ড ব্যবহারে গ্রাহকদের আগ্রহ বেশি।  

দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের মে মাসে ৪৫৬ কোটি টাকা খরচ করেছেন। আগের মাসে বাংলাদেশিরা বিদেশে গিয়ে খরচ করেছিলেন ৫০৭ কোটি টাকা। মে মাসে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডে ১৭০ কোটি টাকা লেনদেন করেছেন। আগের মাসে ক্রেডিট কার্ডে বাংলাদেশে বিদেশিরা লেনদেন করেছিলেন ২০০ কোটি টাকা। আলোচ্য সময়ে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে, তেমনি বিদেশিদেরও বাংলাদেশে কমেছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  

তথ্যমতে, চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে ৫০ কোটি টাকা। আর বাংলাদেশে বিদেশিদের খরচ কমেছে ৩০ কোটি টাকা। বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও আরব আমিরাতে। তবে এপ্রিলের চেয়ে মে মাসে ভারতে, থাইল্যান্ডে, আরব আমিরাতে ক্রেডিট কার্ডে খরচ কমিয়েছেন বাংলাদেশিরা। বিপরীত দিকে আমেরিকা ও যুক্তরাজ্যে বাংলাদেশিদের খরচ বেড়েছে।

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের মে মাসে প্রতিবেশী দেশ ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৭৬ কোটি ৫০ লাখ টাকা, আমেরিকায় ৭৫ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন। আর এপ্রিলে ভারতে খরচ করেছিলেন ৯৭ কোটি ৯০ লাখ টাকা এবং আমেরিকায় খরচ করেছিলেন ৬৬ কোটি ৫০ লাখ টাকা।

মে মাসে যুক্তরাষ্ট্র গিয়ে বাংলাদেশিরা খরচ করেছে ৩৫ কোটি ১০ লাখ টাকা, থাইল্যান্ডে ৩৮ কোটি ২০ লাখ টাকা এবং আরব আমিরাতে ৩৬ কোটি ৩০ লাখ টাকা।  

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...