Trending Now

দিনাজপুরে স্ত্রীকে তালাক দিয়ে যুবকের দুধ দিয়ে গোসল, এলাকায় চাঞ্চল্য

Date:

মোঃ বুলবুল ইসলাম,(খানসামা ও বীরগঞ্জ)দিনাজপুর:-প্রতিনিধি:”দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন মো. সোহাগ ইসলাম নামের এক যুবক। তার গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গতকাল রোববার (২০ এপ্রিল) দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের স্লুুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, নিজ বাড়ির উঠানে ১০ লিটার দুধে সোনা ও রুপা অলংকার ধুয়ে দুর্বা ঘাস দিয়ে গোসল করে সোহাগ। ২ বছর আগে তাদের বিবাহ হয়। দাম্পত্যজীবনে তাঁদের কোনো সন্তানাদি নেই।

‎দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে সোহাগ ইসলাম বলেন, ‘দাম্পত্য জীবনে আমাদের দু’জনের মধ্যে মিল ছিল না। এতে খুশি হয়ে স্ত্রীর পাপ মোচন করতে দুধ দিয়ে গোসল করেছি। গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে স্ত্রীকে তালাক দেই। আমি নতুন করে আবার জীবন শুরু করতে চাই।’

এ ব্যাপারে স্ত্রীকে একাধিকবার যোগাযোগ করা হলে, কোন সাড়া পাওয়া যায়নি।

ছবির ক্যাপশন: স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছেন সোহাগ ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...