Trending Now

দিনাজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

Date:

সংলাপ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জ, ফুলবাড়ী ও পার্বর্তীপুর উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। 

নবাবগঞ্জ উপজেলায় তিন জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাজওয়ার মোহাম্মদ ফাহিম ঘোড়া প্রতীক নিয়ে ৪৯ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজামুল হাসান মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ১৫৫ ভোট পেয়েছেন। 

ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৭ হাজার ৬৬২ ভোটে পেয়ে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ঘোড়া প্রতীক নিয়ে ৩১ হাজার ৬৪ ভোট পেয়েছেন। 

পার্বতীপুর উপজেলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম প্রামাণিক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক আনারস প্রতীকে ৭১ হাজার ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল গফুর দোয়াত কলম প্রতীকে ৬ হাজার ২২৪ ভোট পেয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...