Trending Now

দাবি পূরণে ১০ ঘণ্টা সময় দিলেন এবতেদায়ী শিক্ষকরা

Date:

সংলাপ ডেস্ক

জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা এবার সরকারকে ১০ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে শাহবাগ থানা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ ঢাকায় অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার দুপুরে শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনের সড়কে শিক্ষকদের অবস্থান সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

আন্দোলন পরিচালনাকারী কমিটির সদস্য সামসুল হক আনসারী জানান, “আমাদের দাবি এখন একটাই, জাতীয়করণ। গতকাল সরকারকে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম।

“আজকে স্পষ্ট করে বলতে চাই আর মাত্র ১০ ঘণ্টা। এর মধ্যে দাবি না মানলে সারাদেশের সকল এবতেদায়ী মাদরাসা বন্ধ করে দিয়ে সবাই ঢাকায় আসতে বাধ্য হব। দাবি না মানা পর্যন্ত আমরা উঠব না।”

জাতীয়করণের দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ে স্মারকলিপি জমা দিতে তারা রওনা হন প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে।

পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে লাঠিচার্জের পাশাপাশি কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারপর থেকে তারা পাবলিক লাইব্রেরির সামনের সড়কের একাংশে অবস্থান নিয়ে আছেন।

পুলিশি হামলার নিন্দা জানিয়ে বাগেরহাটের কোড়ামারা হিফজুল কোরআন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষক সামসুল হক আনসারী বলেন, “১৯ জানুয়ারি থেকে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন।

“গতকাল আইনশৃঙ্খলা বাহিনী শাহবাগে যেভাবে আমাদের উপর হামলা চালিয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই হামলার সুষ্ঠু তদন্তসহ বিচার চাই। এবতেদায়ী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত।”

মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন।

তিনি বলেন, “অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ অগাস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে৷ আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হল৷ এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে৷

“আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কীভাবে এই লাঠিচার্জ করে?”

আন্দোলনকারীদের একজন ময়মনসিংহের নান্দাইলের খোরশেদ আলম বলেন, “স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধিনিয়ম অনুসরণ করে চাকরি করছি।

“কিন্তু প্রায় ৪০ বছর বিনা বেতনে মানবেতর জীবনযাপান করছি। এখন আমাদের দাবি একটাই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে জাতীয়করণ করা; এটা করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...