Trending Now

দানি আলভেজকে টপকে নতুন রেকর্ড মেসির

Date:

ক্রিড়া ডেস্ক : ২০২১ সালের কোপা আমেরিকা দিয়ে শুরু। তারপর থেকে এখন পর্যন্ত সময়টা শুধু আর্জেন্টিনার। কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফিনালিসিমা পেরিয়ে আবারো কোপার মঞ্চে জয়োল্লাস। আর্জেন্টিনার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় নায়ক লিওনেল মেসি। এবার কোপা জেতার মধ্যে দিয়ে শিরোপার শিখরে পৌছে গেলেন সর্বকালের অন্যতম সেরা তারকা।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জয়ের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে শিরোপা জয়ের শীর্ষে পৌঁছে গেছেন মেসি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৫ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড মেসি গড়েছেন চারটি ভিন্ন দলের হয়ে, যার মধ্যে জাতীয় দলের পাশাপাশি রয়েছে তিনটি ক্লাব। আর্জেন্টিনা, বার্সেলোনা, ইন্টার মায়ামি, পিএসজি-এই চার দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। মেসি পেছনে ফেলেছেন ঘনিষ্ঠ বন্ধু দানি আলভেজকে। ব্রাজিলিয়ান তারকার শিরোপা ৪৪টি।

বার্সেলোনার জার্সিতে মেসি জিতেছেন ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। পিএসজির হয়ে জিতেছেন লিগ ওয়ান শিরোপা, চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও। ইউরোপীয় ফুটবল ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতেও জিতেছেন লিগ কাপ।

আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জিতে ঘুচিয়েছেন ২৮ বছরের আক্ষেপ। এরপর কাতারে বিশ্বকাপ জিতে মোচন করেন ৩৬ বছরের খরা। ২০২২ সালে ফিনালিসিমার পর ২০২৪ সালে এসে জিতলেন আরেকটি কোপা আমেরিকার শিরোপা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...