Trending Now

তুরস্কে বিস্ফোরকের কারখানায় নিহত ১২

Date:

সংলাপ ডেস্ক

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে বিস্ফোরকের কারখানায় শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও চারজন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এক অংশে ঘটা বিস্ফোরণের ধাক্কায় পুরো কারখানাটি ধ্বংস হয়ে যায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, “কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা কারণটি বের করার চেষ্টা করছি।”

আলআরাবিয়া নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ নাশকতার সম্ভাবনা বাতিল করে দিয়েছে। সরকারি কৌঁসুলিরা তদন্ত শুরু করেছেন।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেছেন, “প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে ১২ জন কর্মী নিহত হয়েছেন আর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের আঘাত গুরুতর নয়।

সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজে কারখানাটির আশপাশে ভেঙে পড়ে থাকা কাঁচ ও ধাতুর টুকরা দেখা গেছে। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে ছিল।

তুরস্কের মারমারা অঞ্চলের বলিকেসির শহরের উত্তর দিকে অবস্থিত এই কারখানাটিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে সরবরাহের জন্য যুদ্ধোপকরণ, বিস্ফোরক ও ফ্লেয়ার তৈরি করা হতো।

গত কয়েক বছরে তুরস্ক প্রতিরক্ষা খাতের এক গুরুত্বপূর্ণ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বিশেষভাবে ড্রোন রপ্তানিতে দেশটি বিশ্ব বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...