Trending Now

ঢাকা-১৮ আসন: মাজার জিয়ারত করে প্রচারে নামলেন শেরীফা কাদের

Date:

সংলাপ প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে হজরত শাহ পাগলার (রহ.) মাজার জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেরীফা কাদের এমপি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টায় মাজার জিয়ারত শেষে তিনি মোনাজাতে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। বেলা ১টায় দক্ষিণখানের মাদারবাড়ি এলাকায় লাঙল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন শেরীফা কাদের। এ সময় সর্বস্তরের মানুষ তাকে হাত নেড়ে সমর্থন জানান। নেতা-কর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুপুর ২টায় শেরীফা কাদের এমপি পোলারটেকে গণসংযোগ করেন। স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নিজের জন্য ভোট ভিক্ষা করেন।

বিকেলে দক্ষিণখানের ডুমনী বাজারে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে নির্বাচনি সভা করেন। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

লাঙল মার্কায় ভোট চেয়ে ভোটারদের উদ্দেশে শেরীফা কাদের বলেন, আপনারা একবার লাঙলে ভোট দিয়ে দেখেন, আমি আপনাদের আস্থা ও বিশ্বাসের মান রাখব। নির্বাচনের মধ্যে দিয়ে আমি আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই।

নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ঢাকা-১৮ আসনের অধীন এলাকায় ভাঙা সড়কগুলো নতুন করে নির্মাণ করার প্রতিশ্রুতি দেন শেরীফা কাদের। তিনি বলেন, আমি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের সবাই ক্ষমতাশালী হবে। দল-মত নির্বিশেষে সবার সার্বিক উন্নয়নে কাজ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...