Trending Now

ঢাকা ইমপিরিয়াল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের পেপারলেস যাত্রা শুরু হয়েছে

Date:

সংলাপ প্রতিবেদক

গতকাল ১ মে সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরের কলেজ ক্যাম্পোসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানর মধ্যদিয়ে অ্যাসোসিয়েশনের সদস্য হতে আগ্রহীদের পেপারলেস রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

অ্যাসোসিয়েশনের আহবায়ক ও কলেজের প্রথম ব্যাচের ছাত্র মশিউর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রাশিন মোহাম্মাদ।

গত বছর ঢাকা ইমপিরিয়াল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির কার্যক্রম পেপারলেস করার জন্য শুরুতেই উদ্যোগ গ্রহণ করা হয়। এজন্য একটি ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেয় হয়।

ওয়েবসাইট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কলেজের অ্যালামনাই সৈয়দ মাহাদী।

এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম পেপারলেস করা ও ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিমুল হক হক্কানী ও উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা।

ঢাকা ইমপিরিয়াল কলেজের যে কোনো প্রাক্তন ছাত্র-ছাত্রী কলেজের যে কোনো একটি প্রমাণপত্র সাথে নিয়ে ও নির্ধারিত ফি দিয়ে অনলাইনে (alumni-dic.com) এলামনাই অ্যাসোসিয়েশানের রেজিস্ট্রেশন করতে পারবেন।

পেপারলেস হিসেবে দেশের কোনো এলামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে প্রথম ঢাকা ইমপিরিয়াল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন কার্যক্রম শুরু করেছে বলে বৈঠকে জানানো হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...