Trending Now

ঢাকায় নামতে না পেরে ১৩ ফ্লাইট গেলো ভারতে

Date:

সংলাপ ডেস্ক : ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ১৩টি ফ্লাইট ভারতের কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা ৪০ মিনিটের পর ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণ করতে না পারা ফ্লাইটগুলোর মধ্যে কলকাতায় যায় কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, চীনের গুয়াংঞ্জু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট। এছাড়া রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটটি কুয়াশার আগাম খবরে মাঝপথে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...