Trending Now

ট্যুরিস্ট ভিসায় তিন দিন ভারত ভ্রমণ করতে পারবেন না বাংলাদেশিরা

Date:

সংলাপ ডেস্ক : ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মেডিকেল ভিসায় জরুরি চিকিৎসাসেবা নিতে চাওয়া ব্যক্তিদের জন্য এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

ভারতের পুলিশ ইমিগ্রেশনের বরাতে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আযহারুল ইসলাম বলেন, ‘শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২০ মে) ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র চিকিৎসা ভিসা ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবে। ২১ মে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।’

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসারের সই করা এক চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট সিলগালা করা প্রয়োজন। ফলে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধসহ ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে। শুধু মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, ‘লোকসভা নির্বাচনের কারণে তিন দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি মেডিকেল ভিসাধারীরা ভারতে যেতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...