Trending Now

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

Date:

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মায়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক ও এসআরবি প্রতিনিধির যৌথ পরিকল্পনা ও নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি ও এসআরবি’র যৌথ আভিযানিক দল আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে আজ (০৫ অক্টোবর) আনুমানিক রাত ০০.৩০ টার দিকে টেকনাফ বিওপি’র বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মায়ানমার থেকে আগত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে যৌথ আভিযানিক দল। আনুমানিক রাত ০২.৩০ টার দিকে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যৌথ আভিযানিক দল ধাওয়া করে ৩টি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩,৯০,০০০ (তিন লাখ নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি টেকনাফের ডেইল পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে মো. ইদ্রিস (৪০)। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ বিজিবি ও এসআরবি’র পক্ষ থেকে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...

বান্দরবানের তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ‎

সংলাপ রিপোর্ট‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু...

তিতাসের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা: শিল্প ও বাসাবাড়িতে স্বস্তি, জোরালো তিতাসের মহাপরিকল্পনা

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ:‎দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং...

মদিনাবাগ ও রায়েরবাগসহ বেশ কয়েকটি এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

​নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর মদিনাবাগ, দনিয়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস...