Trending Now

টাকার অভাবে এক সিগারেট ভাগ করে খেতেন শাহরুখ-মনোজ

Date:

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতির পাশাপাশি অর্থ-সম্পদেরও মালিক হয়েছেন। অনেক সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থান তৈরি করেছেন তিনি। গত ২৪ মে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ভাইয়া জি’ সিনেমা। এ সিনেমার মুক্তি উপলক্ষে গালাটা ডটকমকে সাক্ষাৎকার দিয়েছেন মনোজ। তাতে নিজের অতীত নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, অর্থের অভাবে এক সিগারেট ভাগ করে খেতেন শাহরুখ-মনোজ।

মনোজ বাজপেয়ী বলেন, ‘কেবল আমি আর শাহরুখই নই, আপনি যখন একটি থিয়েটার গ্রুপে কাজ করবেন, তখন কেউ একা ধূমপান করবেন না। কেউই একটি সিগারেট একা খায় না। কারণ এই খরচ বহন করার সামর্থ্য নেই। সুতরাং যদি কেউ একটি সিগারেট আনে, তবে সেটা চারজনে ভাগ করে নিবে।’

‘যদি কারো এক প্যাকেট কিংবা একটি সিগারেট কেনার টাকা থাকে, তারপরও সে একা ধূমপান করবে না। কারণ একসময় সেও ভাগ করে ধূমপান করেছে।’ বলেন মনোজ।

বেশ কয়েক বছর ব্যারি জনের থিয়েটারে কাজ করেন মনোজ বাজপেয়ী। তবে শাহরুখ খান এ নাটকের দলে মাত্র কয়েক মাস ছিলেন। তারপর বলিউডে ক্যারিয়ার গড়তে মুম্বাই পাড়ি জমান শাহরুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...