Trending Now

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Date:

ক্রিড়া ডেস্ক : ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের কাছে শিরোপা খোয়ালেও শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ। সেই ধারা বজায় রেখে এবার টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা ভালো করতে চায় নাজমুল হোসেন শান্তর দল।  সিরিজ জয়ে চোখ রেখে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

টস
ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেপিয়ারের ম্যাকলিন পার্কে বেলা ১২টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি
আসছে বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ। অধিনায়ক সাকিব না থাকলেও নিউ জিল্যান্ড থেকেই বিশ্বকাপে বাংলাদেশের কম্বিনেশন কেমন হবে, সেটির কাজ শুরু হবে। বিশ্বকাপ প্রস্তুতির শুরুতে কিউইদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে লাল-সবুজের দল।

ওয়ানডেতে নিউ জিল্যান্ডের মাটিতে জয়ের ইতিহাস ছিল না। ২৩ ডিসেম্বর নেপিয়ারে হারের বৃত্ত ভেঙে দাপুটে জয়ের দেখা পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও ঠিক। ৯ ম্যাচ খেলে সবকটিতে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে।

অধিনায়ক শান্ত বলেন, ‘আরেকটি কঠিন সিরিজ খেলতে মুখিয়ে আছি। বাংলাদেশ তিন ম্যাচেই ভালো খেলেছে, প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ ছিল। শেষ ম্যাচে বিশেষ করে, পিচে সহায়তা ছিল একটু, তারা দারুণ বোলিং করেছে, ভালো জায়গায়। জয়টা তাদের প্রাপ্য ছিল।’

পরিসংখ্যানের হিসেবনিকেশ
সবশেষ ৫ টি-টোয়েন্টির একটিতে জয় বাংলাদেশের। বাকি চারটিই জিতেছে কিউইরা। বাংলাদেশ যে জয়টি পেয়েছিল সেটি ২ বছর আগে মিরপুরের মাটিতে। দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল ১ বছর আগে ক্রাইস্টচার্চে। 

এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে দুদলের মধ্যে। যেখানে বাংলাদেশের দখলে রয়েছে ৩ জয়। আর বাকি ১৪ ম্যাচেই নিউজিল্যান্ডের জয় এসেছে। ফলে পরিসংখ্যানের বিচারে অনেকটাই এগিয়ে থাকবে স্বাগতিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...