নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পর মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন ভয়াবহ আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী। বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান,আগুন বিজিবি সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ২০টি ইউনিট যৌথভাবে কাজ করে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



