Trending Now

ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

Date:

সংলাপ ডেস্ক : ঝিনাইদহে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকেরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক (৪০) ও রাসেল আহম্মেদ (৩৫)।  

রোববার (৯ জুন) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

তিনি জানান, শনিবার (৮ জুন) রাতে চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি  ট্রাকের গতিরোধ করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৪৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...