সংলাপ প্রতিবেদক
জামায়াত আমির শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেল। তারা চিকিৎসকের সঙ্গেও কথা বলেন।
এ্যানি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানতে এসেছি।”
এসময় জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
শনিবার ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়। এখন তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।



