Trending Now

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান

Date:

ডেস্ক রিপোর্ট : নেপালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সালাহউদ্দীন নোমান চৌধুরীকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

সালাহউদ্দীন নোমান এই পদে থাকা রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন। মুহিত আগামী ডিসেম্বরে অবসরে যাচ্ছেন। তিনি দুই বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সালাহউদ্দীন নোমান ২০২০ সালের নভেম্বর থেকে কাঠমান্ডু বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার আগে দিল্লি, ইসলামাবাদ ও নিউ ইয়র্কে কূটনৈতিক দায়িত্বে ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন সালাহউদ্দীন নোমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...