Trending Now

জয়ের বিশ্বরেকর্ড গড়ে সেমিফাইনালে নেইমারের আল হিলাল

Date:

ক্রিড়া ডেস্ক : করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে আল হিলাল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা জিতেছিল ২-০ গোলে। মঙ্গলবার রাতে ফিরতি লেগও জিতেছে একই ব্যবধানে। তাতে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় নেইমার-ম্যালকমদের ক্লাবটির।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি জয়ের বিশ্বরেকর্ডও গড়ে আল হিলাল। এটা ছিল তাদের টানা ২৮তম জয়। এর আগে ওয়েলসের ক্লাব দ্য নিউ সেইন্টস ২০১৬-২০১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়েছিল। সেটা ভেঙে দিয়ে মঙ্গলবার রাতে টানা ২৮ জয়ের নতুন রেকর্ড গড়ে। দ্য নিউ সেইন্টসের আগে ১৯৭১-১৯৭২ মৌসুম ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স টানা ২৬ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়েছিল।

আল হিলালের টানা ২৮ জয়ের ১৬টি এসেছে সৌদি প্রো লিগে, ৯টি এএফসি চ্যাম্পিয়নস লিগে এবং ৩টি ঘরোয়া ফুটবল কাপে। সবশেষ তারা ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ১-১ গোলে ড্র করেছিল স্বদেশি ক্লাব দামাকের সঙ্গে। এরপর থেকে জিতেই চলছে তারা।

এদিন ফিরতি লেগে ইত্তিহাদ অবশ্য সহজে জিততে দেয়নি হিলালকে। প্রথমার্ধে তারা তাদের জাল অক্ষত রাখে। কিন্তু বিরতির পর ৬১ মিনিটে ইয়াসের আল-শাহরানির গোল করে এগিয়ে নেন দলকে।

৯০+১ মিনিটের সময় ইত্তিহাদের হামদাল্লাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ কাজে লাগি ম্যাচের ৯০+৫ মিনিটের মাথায় ম্যাকলকম গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন সেমিফাইনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...