Trending Now

জয়পুরহাটে নিহত ১ আহত অর্ধশতাধিক

Date:

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সরকার পতনের ১ দফা দাবিতে রণক্ষেত্রে পরিনত হয়েছে জয়পুরহাট শহর জুড়ে। এসময় সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদী হাসান নামে এক আন্দোলনকারি। এ ঘটনায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামসুল আলম দুদুসহ আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারি ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

আন্দোলনকারিরা জেলা আ.লীগ ও ছাত্রলীগ অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল, সাউন্ডগ্র্যানেড ও গুলি ছুড়ে আন্দোলনকারিদের ছত্রভঙ্গ করে।

জানা গেছে, রবিবার বেলা ১১টায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে আসেন আন্দোলনকারিরা। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সেসময় আন্দোলনকারিদের একটি অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন লেগে দেয়। ওই সময় অফিসে থাকা স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদুসহ আওয়ামী লীগের অন্তত ২০ জন আহত হয়। এরপর আগুন দেওয়া হয় ছাত্রলীগ অফিসে, ভাংচুর করা হয় শ্রমিক লীগ অফিস।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুড়ে আন্দোলনকারিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আহত হন আন্দোলনকারি ও পথচারিসহ আরও ৩০ জন। আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত একজনকে বগুড়া নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...