Trending Now

চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

Date:

ক্রিড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার আশা শেষ ম্যানচেস্টার সিটির। বাকি রইলো প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। এই দুই আসরের একটি জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। ম্যাচজয়ী গোলটি করেন বার্নার্দো সিলভা।

এই ম্যাচে গোল মাত্র একটি হলেও দুই দলের মধ্যে চেলসি বেশ ভালো সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। সিটির নিষ্প্রভ এই সময়ে ৩টি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্টামফোর্ড ব্রিজের দলটি।

ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল সিটি। তবে সেটি কাজে লাগাতে পারেননি ফিল ফোডেন। এরপর চেলসি ম্যাচে প্রথম ভালো সুযোগটি পায় ২৯তম মিনিটে। নিকোলাস জ্যাকসন সিটি গোলকিপার স্টেফান ওর্তেগাকে একা পেলেও শট নিতে দেরি করে সহজ সুযোগ নষ্ট করেন।

সিটির আক্রমণ গতি পায় দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিলিশকে উঠিয়ে জেরেমি ডকুকে নামানোর পর। তাতে ম্যাচের একমাত্র গোলটি আসে ৮৪তম মিনিটে। কেভিন ডি ব্রুইন চেলসির বক্সের ভেতর থেকে ক্রস বাড়ালে সেটি গোলকিপার পেত্রোভিচ প্রথমে পা দিয়ে রুখে দেন কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। বাকি কাজটা অনায়াসে সারেন সিলভা।

এ নিয়ে এফএ কাপের শেষ তিন আসরে তৃতীয়বারের মতো পরপর দুই আসরেই ফাইনালে উঠল সিটি। আগের দুটি ছিল ১৯৩৩-৩৪ ও ১৯৫৫-৫৬ মৌসুমে। ফাইনালে সিটির প্রতিপক্ষ হবে সেটা এখনো নির্ধারিত হয়নি। আজ অন্য সেমিতে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড-কভেন্ট্রি সিটি। এদের মধ্যে জয়ী দল হবে ম্যানসিটির প্রতিপক্ষ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...