Trending Now

চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ৪৩ পরিবারকে টিন ও নগদ অর্থ বিতরণ

Date:

মোঃ খাদেমুল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি;
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (২৫ জুলাই) সকালে সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় আয়োজিত ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আগামী বছরের পর থেকেই দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন চিত্র দেখা যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। তখন অর্থের অভাব থাকবে না।”
তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের একজন রাজনৈতিক নেতা, যিনি বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটাতে পারেন। তাঁর নেতৃত্বে পরিবর্তনের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে দেশের প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।”
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। তিনি নিজস্ব গাড়িতে চলাচল করেন এবং নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দিয়েছেন। আমরা মনে করি, তাঁর নিরাপত্তা আরও জোরদার হওয়া উচিত। তিনি আল্লাহর ওপর ভরসা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ছিলেন, তিনিও সেই আদর্শ অনুসরণ করছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহনির্মাণ সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও দুস্থ ৪৩টি পরিবারের প্রত্যেককে দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...