Trending Now

চাঁদপুরে অটোরিকশা-বাইক সংঘর্ষে নিহত ২

Date:

চাঁদপুর সংবাদদাতা : জেলার ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে আবদুর রহমান (২৮) ও মো. সোহাগ (২২) নামে দুই আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা বাজার চৌধুরী বাড়ীর সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান কামতা এলাকার পনিশাইর গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে এবং সোহাগ একই গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। আবদুর রহমান পেশায় একজন পল্টি ব্যবসায়ী। আর সোহাগ পেশায় কাঠমিস্ত্রি।
এলাকাবাসী ও পুলিশ জানান, আবদুর রহমান ব্যবসায়িক কাজে সন্ধ্যার পর প্রতিবেশী সোহাগকে সঙ্গে করে বাইক নিয়ে বের হয়। রাতে দুর্ঘটনাস্থলে আসলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিকশাটি চলে গেলেও তারা দু’জন গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তবে দুর্ঘটনায় বাইকটি ধুমড়ে মুচড়ে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমদ কাজাল জানান, বাইক দুর্ঘটনার শিকার দুই যুবককে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে দুই লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আলিম। সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...