Trending Now

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লভ্যাংশ ঘোষণা

Date:

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব  বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

প্রতিষ্ঠানটির সর্বশেষ হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৪ টাকা।

প্রতিষ্ঠানটির সর্বশেষ হিসাব বছরে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফইপিএস) দাঁড়িয়েছে ২.৯০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠনটির এনওসিএফপিএস ছিল ২.৪০ টাকা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.০১ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...