Trending Now

চট্টগ্রামে ২৬ রুটে পরিবহন ধর্মঘট

Date:

চট্টগ্রাম সংবাদদাতা : সাত দফা দাবি আদায়ে চট্টগ্রাম জেলার ২৬টি রুটে পরিবহন ধর্মঘট পালন করছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ। এদিকে ধর্মঘটের ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নির্বাহী কমিটির সদস্য মো. ইয়াছিন জানান, পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ-বান্দরবান সড়ক, বাঁশখালী পিএবি ও আনোয়ারা-বরকল সড়কসহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের তিন জেলা ও উপজেলার ২৬ সড়কে আজ সকাল থেকেই ধর্মঘট পালিত হচ্ছে। ফলে এসব সড়কে বাস চলাচল বন্ধ আছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। চট্টগ্রামের পটিয়া, কক্সবাজার-বান্দরবান সড়কে অবৈধ গাড়ি চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।

ঐক্য পরিষদের দাবির মধ্যে রয়েছে, সড়ক ও উপসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা আনা, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ অপ্রশস্ত সড়কে স্লিপার কোচ নাম দিয়ে দ্বিতল বাস চালানো নিষিদ্ধ। বহিরাগত এসি, নন-এসি বাস রুট পারমিটের শর্ত ভঙ্গ করে লোকাল রুটের যাত্রী বহনের কারণে গাড়িতে গাড়িতে অসম প্রতিযোগিতা বন্ধ করা। সড়ক-মহাসড়ক-উপসড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক, ব্যাটারি রিকশা, টমটম ও অবৈধ থ্রি-হুইলার সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা।

এদিকে, ধর্মঘটের ফলে চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-বান্দরবান সড়কে বাস না চলায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য পর্যটক। সূত্র:রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...