Trending Now

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

Date:

বিশেষ প্রতিবেদন : বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র কর্ণধার কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা পুলিশ গতরাতে ভাটারা থানা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, তাপসকে আদালতে পাঠানো হবে। ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। আদালতে তোলার পর তাকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করা হবে।

শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আত্মগোপনে চলে যান গান বাংলার চেয়ারম্যান তাপস। কয়েকবার জায়গা পাল্টিয়ে তিনি গুলশানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।

তাপস পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর অনুষ্ঠানটির সম্প্রচারে আসে গান বাংলা টিভি। এক সময়ে একচ্ছত্রভাবে গানবাংলার নিয়ন্ত্রণ নেন গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা আরমান মুন্নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...