Trending Now

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

Date:

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবুস সোবহান আকন্দ (৬৫) নামে এক ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মারা গেছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে মহিমাগঞ্জ স্টেশন চত্ত্বরে এ ঘটনা ঘটে। সাঘাটা উপজেলার  বোনারপাড়া রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সোবহান আকন্দ গাইবান্ধা শহরের জুম্মা পাড়ার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহিমাগঞ্জ স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে অবসরে যাওয়ার পর একই স্টেশনে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বগুড়ার সান্তাহার স্টেশন থেকে কুরিগ্রামের বুড়িমারী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা চলন্ত ট্রেনে উঠতে আব্দুস সোবহান। এ সময় পা পিছলে ট্রেনের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...