Trending Now

খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে সরকার -রিজভী

Date:

সংলাপ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া জামিন পাচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না। তার চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা এমন পাহাড় তার কাছে কোনো দাবি পৌঁছায় না, হিংসার পোশাক পরে তিনি রাজনীতি করছেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মিথ্যাবাদী ও মুনাফিক হতে পারলে আওয়ামী লীগ করা যায়। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আগুন সন্ত্রাস করে আন্দোলন করেছিল। বর্তমানে সেই আওয়ামী লীগ বিরোধীদলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমন, পীড়নে ব্যস্ত থেকে দেশে একদলীয় শাসন কায়েম করছে। ডামি নির্বাচনের মাধ্যমে, জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার।

তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিরোধীদলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার। সরকারের মহাদুর্নীতিতে দেশের অর্থনীতি আজ মহাসংকটে। পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের স্বৈরাচারেরও পতন হবে। জনগণের আন্দোলনে এই স্বৈরাচারী সরকার পদ্মা- মেঘনা-যমুনার পানিতে ভেসে যাবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়াসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...