Trending Now

কেন্দ্র পাহারা দিয়ে প্রত্যেকটা ভোট গুনে গুনে নিব: ইনু

Date:

সংলাপ ডেস্ক : কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মহাজোটের প্রার্থী হাসানুল হক ইনু বলেছেন, আমি ভোটকেন্দ্র পাহারা দিয়ে রাখব, প্রত্যেকটা ভোট গুনে গুনে নিব। মঙ্গলবার (২ ডিসেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, রাষ্ট্রকে বাঁচানো আমার কর্তব্য। শেখ হাসিনা বলেছেন, ভাই ইনু-মেনন আমার পাশে থাকেন। আমরা ঐক্য করেছি যাতে শেখ হাসিনা সামনের দিকে তাকিয়ে তরতর করে এগিয়ে যেতে পারেন।

মিরপুর-ভেড়ামারাবাসীর কাছে তিনি প্রশ্ন রাখেন, আপনারা শান্তি চান নাকি অশান্তি। আপনারা মাস্তান চান নাকি ভালো মানুষ চান। আপনারা টেন্ডারবাজ, গুন্ডাবাহিনী চান নাকি ভালো মানুষ চান। যদি ভালো মানুষ চান, সৎ মানুষ চান, উন্নয়ন চান, শান্তি চান তাহলে নৌকা মার্কায় একটি ভোট দেন।

সভায় আরও বক্তব্য দেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হক রবি, যুগ্ম সম্পাদক আনোয়ারুল মালিথা, আতাহার আলী, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...