Trending Now

কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

Date:

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম  শ্রেনির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১ডিসেম্বর) রবিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাধীন ঐতিহ্যবাহী কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, সহকারী শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ ও  মোহাম্মদ আবুল কাসেম।

প্রধান অতিথি উদীয়মান শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং তাদের সার্বিক বিষয় খুঁজখবর নেন। বক্তব্য রাখেন কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল সাকী।

প্রথম অধিবেশনের শেষে ঐ স্কুলের শিক্ষার্থী মারিয়াকে বিভাগীয় সাংস্কৃতিতে একক অভিনয় ১ম স্হান অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার তাকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করেন। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ১৯জন ক্ষুদে  শিক্ষার্থী, তার মধ্যে অভিনয়ে মারিয়া ও তাফসির ছিল অন্যতম। শিক্ষার্থীদের বিভিন্ন অভিনয়ে নাচে গানে অনুষ্ঠান শেষ হয়।

উপজেলা শিক্ষা অফিসার প্রধান অতিথিকে সংগে নিয়ে স্কুলের অফিস রুমসহ ও স্কুলের চারপাশ ঘুরে পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...