কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্যকে বিস্ফোরক আইনের মামলার আসামী রূপক মিয়াকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ । (৫ নভেম্বর) উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রাম থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত রূপক মিয়া (৫৪) ছমেদ মাষ্টারের ছেলে । রুপক কান্দিউড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
উল্লেখ্য গত ৫সেপ্টেন্বর ২০২৪ ইং জেলা ওলামা দলের সহ সভাপতি মোঃ আতাউর রহমান কাদেরী বাদী হয়ে ১০৪ জনকে আসামি করে হামলা, ভাংচুর, জখম ও লুটপাটের ঘটনায় থানায় এ অভিযোগ দায়ের করেন ।
এ বিষয়ে এস আই মামলার তদন্ত অফিসার কামাল আহমেদ জানান, বিস্ফোরক আইনে গ্রেফতারকৃত আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে ।



