Trending Now

কেন্দুয়ায় পৌর আওয়ামী সন্ত্রাসী কামরুল হাসান র‌্যাবের হাতে গ্রেফতার

Date:

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক পৌর আওয়ামী সন্ত্রাসী কামরুল হাসান ভূঁইয়া গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী সন্ত্রাসী কামরুল হাসান ভূঁইয়াকে সন্ধ্যায় ময়মনসিংহ র‍্যাব-১৪ গ্রেফতার করে।

ঘটনার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ময়মনসিংহের একটি পার্কে আড্ডা দিচ্ছিলেন কামরুল হাসান ভূইয়া, দলপার চেয়ারম্যান শাহীন আলম এবং জেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ। বিকেলে গোয়েন্দা পুলিশ তাদের গতিবিধি নজরে রেখে কাজ করলেও গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে ‌শাহীন ও তোফায়েল চলে যায় কিন্তু কামরুল হাসান ভূঁইয়া পালাতে পারেননি। কামরুল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা মধ্যে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উল্লেখযোগ্য।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, কামরুল হাসান ভূইয়াকে নেত্রকোনা সদর থানায় নেওয়া হয়েছে এবং আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কামরুল হাসান ভূঁইয়া তিনি আওয়ামী লীগের পৌর সাবেক সভাপতি ও কেন্দুয়া বাজারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ,কেন্দুয়া বাজারের ১৩ বছর সাধারণ সম্পাদক পদে থাকাকালীন সময়ে রাজনৈতিক দলের নাম দিয়ে বিভিন্ন ব্যবসায়ী দোকান থেকে চাঁদা আদায় করে কেন্দুয়া বাসস্ট্যান্ড ও পৌর এলাকার বিভিন্ন টেন্ডারবাজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কামরুল হাসান ভূঁইয়া কেন্দুয়া আওয়ামী সন্ত্রাসীদের তালিকায় সে তৃতীয়। তার স্ত্রী কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যানী হাসান। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে জানা যায় স্থানীয় সূত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...