Trending Now

কেন্দুয়ায় খুনের মামলার ১জন নারী আসামী গ্রেফতার

Date:

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ী ইউনিয়নের সহিলাটি গ্রামের খুনের মামলায় ১জন নারী আসামী গ্রেফতার হয়েছেন।

(২১সেপ্টেম্বর) শনিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ী ইউনিয়নের সহিলাটি গ্রামের তাজুল ইসলাম খুনের মামলার ১০ নং নারী আসামী হাছেনা (৬০)গ্রেফতার হয়েছেন। তিনি ঐ গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

গত ১৬ সেপ্টেম্বর রোয়াইলবাড়ী ইউনিয়ন সহিলাটি গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত জেরে তাজুল ইসলাম নামের একজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল ভর্তি হন এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় ১৭ সেপ্টেম্বর তিনি মারা যান। এই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর শনিবার রাতে কেন্দুয়া থানায় ১২ জন উল্লেখ্য নামধারী ও আরো ৪/৫ জন অঙ্গাত আসামী করে মামলা রুজু হয়।

গ্রেপ্তার নারী আসামীকে কোর্টে সোপর্দ করা হয়েছে। ২নং আসামী আব্দুল্লাহ মুঠোফোনে বলেন গত ৫ ই আগষ্ট থেকে ঢাকায় অবস্থান করছি,খুনের ঘটনায় আমি কিছুই জানিনা। আমার মা একজন বৃদ্ধ মানুষ, প্রতিহিংসায় মাকে আসামী করা হয়েছে। ঘটনার পরেই আমার বসতবাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয় এতে প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমি তাহার সঠিক বিচার চাই।

এই বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন সহিলাটি গ্রামের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...