Trending Now

কেন্দুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০০ চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে । 

সোমবার (৮জুলাই) দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা ।

রোপা আমন মৌসুমে পর্যায়ক্রমে মোট ১৫০০জন কৃষকের প্রতি কৃষক’কে ৫ কেজি আমন বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হবে।

উদ্বোধনী দিনে নওপাড়া, বলাইশিমুল ও গন্ডা ইউনিয়নে এই সব কৃষি উপকরণ বিতরণ করা হয়, প্রতিটি ইউনিয়নের তিনটি ব্লকে একজন করে কৃষি উপসহকারী কর্মকর্তা বিতরণকৃত উপকরণের তত্বাবধানের দায়িত্বে কাজ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ (ফারুকী), উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা।

এ বিষয়ে উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, আমাদের লক্ষ্যমাত্রা ২০৩৫০ হেক্টর। মূলত, এই লক্ষ্যমাত্রা পূরণে রোপা আমনের উফশী প্রণোদনা দেয়া হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...